দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের উত্তাপ এবার মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে নিউইয়র্কের রাজপথেও। নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই হাতাহাতিতে জড়িয়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকেরা।
মঙ্গলবার নিউইয়র্কের প্রাণকেন্দ্র ম্যানহাটনের টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ।
ম্যাচের একদিন আগেই বিপুলসংখ্যক সমর্থক টাইমস স্কয়ারে জড়ো হন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধস্তাধস্তি ও হাতাহাতিতে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশি-সাদা জার্সি পরা আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার জার্সিধারী সমর্থকদের সংঘর্ষে জড়িয়ে পড়তে। ‘ব্রুট অফিশিয়াল’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়। পরে সেটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি নিউইয়র্ক পুলিশ।
বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই খেলাধুলার সৌন্দর্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এমএস/